দেশের বাজারে প্রচলিত টুথপেস্টের বেশিরভাগেই মিলল মাইক্রোপ্লাস্টিক

প্রকাশ:

দেশের বাজারে বিক্রি হওয়া জনপ্রিয় টুথপেস্টগুলোর অধিকাংশেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)। সংস্থাটির এক বছর মেয়াদী গবেষণায় দেখা গেছে, বাজার থেকে সংগৃহীত ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনার মধ্যে ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক রয়েছে, যা মোট নমুনার প্রায় ৭৬.৫ শতাংশ। অর্থাৎ, প্রতি চারটি টুথপেস্টের মধ্যে প্রায় তিনটিতেই এই ক্ষতিকর উপাদান পাওয়া গেছে।

গবেষণায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি এমন ৮টি টুথপেস্টের তালিকাও প্রকাশ করা হয়েছে। নিরাপদ হিসেবে চিহ্নিত এই টুথপেস্টগুলো হলো—দেশীয় ব্র্যান্ডের জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ-আপ রেড-হট জিংক ফ্রেশ টেকনোলজি। এছাড়া তালিকায় রয়েছে ভারত থেকে আমদানিকৃত প্যারোডনট্যাক্স এক্সপার্ট গাম কেয়ার, সেনসোডাইন ফ্রেশ জেল, কোলগেট ম্যাক্সফ্রেশ ও কোলগেট অ্যাক্টিভ সল্ট এবং থাইল্যান্ডের কুডুমু অরেঞ্জ টুথপেস্ট।

দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের প্রায় চারটির মধ্যে ৩ টিতেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করেছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)।

মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি, এ ধরনের ৮ টি টুথপেস্ট-এর তালিকা: ১.

শেয়ার করুন