চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের মধ্যে কোনো ফোনালাপ হয়েছে কি না, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী স্পষ্ট করেছেন যে, যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, তবে তা সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে দেখবে।
মার্কিন দূতের ঢাকা সফর সম্পর্কে শামা ওবায়েদ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও সুগম করার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক কূটনীতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারতের ছাত্র আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রত্যাশা করে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত তাদের জনগণের অবস্থান বিবেচনা করে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসবে বলে বাংলাদেশ আশা করছে।
পাসপোর্টের মানের অবনমন সংক্রান্ত গুঞ্জন নাকচ করে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি। ভিসা সংক্রান্ত জটিলতা মূলত অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টার সঙ্গে সম্পর্কিত। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার সাড়ে চার মাস আগে দায়িত্ব গ্রহণের আগে থেকেই সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের ভিসা ইস্যু বন্ধ রয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, ভিসা সংক্রান্ত এই সমস্যাগুলো নিরসনের উপায় খুঁজতে গত দুই-তিন সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সাংবাদিকদের শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশি পাসপোর্টের মানের কোনো অবনমন হয়নি। আমরা সাড়ে ৪ মাস হয়েছে সরকার গঠন করেছি। এর আগের থেকেই ভিসার সমস্যাগুলো বিশেষ করে আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা যেসব যেসব দেশগুলোতে তারা কর্মরত আছে, সেসব দেশে যেমন- আরব আমিরাত, মালয়েশিয়া; এসব দেশগুলোতে ভিসা বন্ধ আছে।’





