কেপ ভার্ডেকে হারিয়ে বিশ্বকাপের পরবর্তী ধাপে আর্জেন্টিনা

প্রকাশ:

বিশ্বকাপের লড়াইয়ে কেপ ভার্ডেকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচটি নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়ালে টাইব্রেকারের সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে শেষ পর্যন্ত ক্রিস্টিয়ান রোমেরোর এক দুর্দান্ত হেডে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এই পরাজয়ের ফলে লড়াই করেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো কেপ ভার্ডেকে।

ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়রা একের পর এক সুযোগ তৈরি করেছিলেন। লিওনেল মেসির জাদুকরী ফ্রি-কিক, লাউতারো মার্টিনেজের শট এবং আলমাদার অ্যাক্রোব্যাটিক শটগুলো বারবার প্রতিহত হয়েছে কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহার দেয়ালের সামনে। ম্যাচের আগে নিজের সেরাটা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোজিনহা, এবং মাঠে তিনি তার চেয়েও কয়েকশো গুণ বেশি কার্যকর পারফরম্যান্স উপহার দিয়েছেন। তবে শেষ রক্ষা হয়নি তাদের, রোমেরোর গোলটিই গড়ে দেয় ম্যাচের ভাগ্য।

শেয়ার করুন