জমি সংক্রান্ত প্রি-এম্পশন এবং পারিবারিক বিরোধসহ বিভিন্ন দেওয়ানি বিরোধ আদালতে দায়েরের আগেই মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দেশের ১০টি জেলায় একযোগে বাধ্যতামূলক মামলা-পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।
গতকাল সকাল ১০টায় বিচার, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কনফারেন্স রুম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। স্থানীয় পর্যায়ে এই কার্যক্রমের অংশ হিসেবে ভোলাতেও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।





