বিমান বাংলাদেশ এয়ারলাইনস সম্প্রতি ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৩৪টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা শেষ হবে আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখে। আবেদন প্রক্রিয়া সফল করার জন্য প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন ফরম পূরণের পর পাওয়া ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে আবেদনের ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। ক্যাটাগরি: ১৩। 13, 234.
আবেদনপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে নিজের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। নিয়ম অনুযায়ী, ছবির মাপ হতে হবে ৩০০×৩০০ পিক্সেল এবং ফাইল সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইটের মধ্যে। অন্যদিকে, স্বাক্ষরের দৈর্ঘ্য ও প্রস্থ হতে হবে ৩০০×৮০ পিক্সেল এবং ফাইলের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইটের মধ্যে। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রাপ্ত পিডিএফ কপিটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করা আবশ্যক।
নিয়োগের আবেদনের ফি টেলিটক প্রিপেইড মোবাইল ফোনের মাধ্যমে দুটি এসএমএস পাঠিয়ে পরিশোধ করতে হবে। পদের ক্রমিক নম্বর অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬৬৯ টাকা, ৭ ও ৮ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা, ৯ থেকে ১২ নম্বর পদের জন্য ৩৩৫ টাকা এবং ১৩ নম্বর ক্রমিকের পদের জন্য ২২৩ টাকা ফি জমা দিতে হবে। ফি পরিশোধের পদ্ধতি হলো প্রথমে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে BBAL12এবং তা ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে পিন নম্বর পাওয়ার পর দ্বিতীয়বার BBAL12 YESলিখে একই নম্বরে পাঠাতে হবে। সফলভাবে ফি জমা দেওয়ার পর একটি নিশ্চিতকরণ বার্তা ও পাসওয়ার্ড পাওয়া যাবে।এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। এখানে ফিরতি বার্তায় পাওয়া পিন নম্বরটি বসিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
যোগ্য প্রার্থীদের পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও টেলিটকের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি যোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হবে। আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যেন ফরম জমা দেওয়ার আগে সকল তথ্য সতর্কতার সাথে যাচাই করে নেন, কারণ একবার ভুল তথ্য জমা হলে তা সংশোধনের সুযোগ থাকবে না এবং জমাকৃত ফি অফেরতযোগ্য।





