৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে সাবেক দুই মেয়রসহ আওয়ামী লীগের ৩ নেতা আটক

প্রকাশ:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ঈসা। আদালতের আদেশে এখন তারা কারাগারে বন্দি রয়েছেন। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ, একই উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মিন্টু এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা সভাপতি শহিদুল ইসলাম রতন। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ অক্টোবর বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের সামনের রাস্তায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী অবৈধ মিছিল বের করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তিনজনকে আটক করে। এই ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৯ অক্টোবর (সোমবার) রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার সংলগ্ন বাসা নং-২/১০ এর সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ক।

শেয়ার করুন