ইরানের সাবেক নেতা খামেনির প্রতি শ্রদ্ধা জানাল মধ্যপ্রাচ্যের ছয় দেশ

প্রকাশ:

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে সৌদি আরব। গত শুক্রবার (৩ জুলাই) দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তেহরানে পৌঁছে এই সম্মান প্রদর্শন করেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব ছাড়াও মধ্যপ্রাচ্যের আরও পাঁচটি দেশ খামেনির প্রতি আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানিয়েছে। দেশগুলো হলো কাতার, ইরাক, ইয়েমেন, ওমান এবং লেবানন। তবে এখন পর্যন্ত কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত থেকে এমন কোনো আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদনের খবর পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার সময় কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের পক্ষ থেকে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছিল, যা এই দেশগুলোর অবস্থানের ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন