সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

প্রকাশ:

বিএনপি নেতা রাশেদ খাঁনকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত রোববার (১৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগ পাওয়ার বিষয়টি সোমবার (২০ জুলাই) রাশেদ খাঁন নিজেই নিশ্চিত করেছেন। তিনি তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রজ্ঞাপনটির একটি ছবি শেয়ার করে এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

নিজের নতুন দায়িত্ব সম্পর্কে রাশেদ খাঁন আরও বলেন, তিনি যেন সবার আস্থা ও বিশ্বাসের সঙ্গে এই দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করছেন। জীবনের এই নতুন পথচলায় তিনি সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

শেয়ার করুন