চৌদ্দগ্রামে ৩৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করল বিজিবি

প্রকাশ:

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৩৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। শুক্রবার সন্ধ্যায় বিজিবি ১০ ব্যাটালিয়ন কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবির আমানগন্ডা বিওপি’র একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারটায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে নামে। এ সময় সীমান্তের ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাপুর নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় এই শাড়িগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য তেত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা।

বিজিবি ১০ ব্যাটালিয়ন কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ জানান, জব্দ করা ভারতীয় শাড়িগুলো নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি নিয়মিত এমন অভিযান পরিচালনা করে থাকে।

শেয়ার করুন