নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেলেন খোন্দকার মিজবাহ উল আজীম

প্রকাশ:

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার রাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আগামী ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব বুঝে নেবেন এবং তিনি অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। তাকে তিন বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মিজবাহ উল আজীম বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি তাকে নৌবাহিনী থেকে সরিয়ে কূটনৈতিক দায়িত্ব দিয়ে মাস্কাটে পাঠানো হয়েছিল। বর্তমান সরকার তাকে দেশে ফিরিয়ে এনে নৌবাহিনীর নেতৃত্বের দায়িত্ব অর্পণ করল।

রাজশাহী ক্যাডেট কলেজের সপ্তদশ ব্যাচের ছাত্র খোন্দকার মিজবাহ উল আজীম ১৯৮৭ সালে বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চলসহ বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ডেন্টের দায়িত্বও পালন করেছেন।

শেয়ার করুন