জুড়ী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

প্রকাশ:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্ত দিয়ে অবৈধভাবে ১০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছিল ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার ৩ জুলাই ভোরে এই ঘটনা ঘটে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তৎপরতায় এই পুশইন চেষ্টা ব্যর্থ হয়।

স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি সদস্যরা ওই ১০ জনকে আটক করেন। তাদের কাছে বাংলাদেশি নাগরিকত্বের স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। পরে বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা পুনরায় ভারতে ফিরে যেতে বাধ্য হয়। ফেরত যাওয়া ওই দলের মধ্যে দুইজন পুরুষ ও আটজন নারী ছিলেন।

শেয়ার করুন