পার্বতীপুরে ৮০ বোতল স্কপ সিরাপসহ ৩ মাদক কারবারি আটক

প্রকাশ:

দিনাজপুরের পার্বতীপুরে নিষিদ্ধ নেশাজাতীয় স্কপ সিরাপসহ তিনজনকে আটক করেছে স্থানীয় থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের নতুন বাজারের রোস্তম নগরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতরা হলেন লালবাবু (৪৫), রাসেল সরকার (২৮) এবং মোহসিনা খাতুন (৩২)। অভিযানের সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৮০ বোতল স্কপ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকসহ তাদের থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন