জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, দেশে কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না এবং যে কোনো উপায়ে দুর্নীতি দূর করতে সরকার বদ্ধপরিকর।
অধিবেশনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বিগত সময়ের সমালোচনা করে বলেন, একটি বিশেষ দেশকে সুবিধা দেওয়ার লক্ষ্যে ফ্যাসিস্ট সরকার দেশের পুরো চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তিনি আরও উল্লেখ করেন যে, ফ্যাসিবাদের দেড় দশকের শাসনামলে কেবল বিদ্যুৎ খাত থেকেই ৩ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে।
এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বিকাল তিনটায় সংসদ অধিবেশন শুরু হয়। দিনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রথম ত্রিশ মিনিট ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। এদিন প্রধানমন্ত্রীর জন্য সাতটি তারকা চিহ্নিত প্রশ্ন নির্ধারিত ছিল। তিনি নির্ধারিত সময়ের মধ্যে তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন এবং এ সংক্রান্ত সম্পূরক প্রশ্নগুলোর জবাব দেন।
প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিলো ৭টি তারকা চিহ্নিত প্রশ্ন। এরমধ্যে তিনি নির্ধারিত ত্রিশ মিনিটে তিনটি তারকা চিহ্নিত প্রশ্ন ও এই সংক্রান্ত সম্পূরক প্রশ্নের জবাব দেন।




