চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জিয়ানগরে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর প্রথম সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রী শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও দলীয় কর্মী-সমর্থকরা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হওয়ার পর রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রথমে রাঙ্গুনিয়ায় দাফন করা হয়েছিল। পরবর্তীতে তাঁর মরদেহ সেখান থেকে ঢাকায় স্থানান্তর করে চন্দ্রিমা উদ্যানে (বর্তমান জিয়া উদ্যান) সমাহিত করা হয়।





