সুনামগঞ্জে রাতে বালু উত্তোলন ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি

প্রকাশ:

সুনামগঞ্জ জেলায় রাতের বেলা বালু তোলা ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বালু বা মাটি উত্তোলন করা যাবে। প্রশাসনের অনুমতি ছাড়া রাতের বেলায় বালু বা মাটি তোলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বালু ও মাটি পরিবহনের ক্ষেত্রে কোনো ধরনের অননুমোদিত যানবাহন ব্যবহার করা যাবে না। জেলা প্রশাসক আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই আইন অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন