শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জেরে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

প্রকাশ:

শিক্ষার্থীদের নিয়ে সম্প্রতি করা নিজের একটি মন্তব্যের জন্য জাতীয় সংসদের অধিবেশনে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার অনুষ্ঠিত সংসদের অনির্ধারিত আলোচনায় তিনি এ দুঃখ প্রকাশ করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ওইদিন প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হচ্ছিল।

নিজের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। এ বিষয়ে আমি বলতে চাই, কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কিছু বলা আমার উদ্দেশ্য ছিল না। যদি আমার কথায় কেউ আহত হয়ে থাকেন, তবে আমি সহজভাবে দুঃখ প্রকাশ করছি।

এ সময় পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীরা পরীক্ষা পেছানোর দাবিতে সংসদ ভবনের দিকে আসছেন। তিনি উল্লেখ করেন, গতকাল পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পাশাপাশি হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সময় বৃষ্টিপাত হওয়ায় অনেক শিক্ষার্থী ভিজেছে এবং তাদের অনেকে সঠিকভাবে পরীক্ষা দিতে পারেনি। যদিও মন্ত্রণালয় সব সময় পরিস্থিতি মনিটরিংয়ের মধ্যে রেখেছে। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ইতোমধ্যে চট্টগ্রামের পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং পুনরায় পরীক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুন