৮ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল করবে কোরিয়ার এসকে গ্রুপ

প্রকাশ:

বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগের সুযোগ উন্মোচিত হচ্ছে। দক্ষিণ কোরিয়ারখ্যাত প্রতিষ্ঠান এসকে গ্রুপ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে গভীর আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ সংক্রান্ত বিস্তারিত প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে।

বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা জানান, মাতারবাড়ীকে দক্ষিণ কোরিয়ার বিখ্যাত উলসান শহরের আদলে একটি আন্তর্জাতিকমানের সমৃদ্ধ জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। এ সময় প্রধানমন্ত্রী প্রতিনিধিদলের পরিবেশিত প্রস্তাবনা ও বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বাংলাদেশের উদীয়মান জ্বালানি খাতে তাদের এই বিনিয়োগ আকাক্সক্ষাকে উষ্ণ স্বাগত জানান।

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও গতিশীল রাখতে বর্তমান সরকারের অঙ্গসংকারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি যেন ত্বরান্বিত হয় সে বিষয়ে প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যদিকে, এসকে গ্রুপের প্রতিনিধিদলও বাংলাদেশের বর্তমান সরকারের সর্বাত্মক বিনিয়োগবান্ধব নীতি ও সামগ্রিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং এ দেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে তাদের আকাক্সক্ষার কথা পুনর্ব্যক্ত করেন।

এই গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া কোরিয়ান প্রতিনিধিদলে ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সুং (Kihak Sung) এবং এসকে গ্যাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিউনইয়ল সং (Kyunyeol Song)-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন