নিয়োগের বিস্তারিত তথ্য
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ব্রুনেইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ৩৭০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৩ নভেম্বর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ২৭ নভেম্বর ২০২৬ বিকেল ৪টায়।
কোম্পানি ও পদের বিবরণ
- N.M.S Mosharaf Sdn Bhd: রংমিস্ত্রি (১ জন), নির্মাণশ্রমিক (৬ জন)। বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯৩২ টাকা)।
- H.1 Contractor Sdn Bhd: সাধারণ শ্রমিক (৩ জন), টেকনিশিয়ান (২ জন), ইলেকট্রিশিয়ান (২ জন)। বেতন যথাক্রমে ২০, ২৩ ও ২২ ব্রুনেই ডলার।
- Kafa Jaya Construction: নির্মাণশ্রমিক (৩ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- MCDC Sdn Bhd: নির্মাণশ্রমিক (৫ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Hungjer Contractor: সাধারণ শ্রমিক (২ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- K-Motors Sdn Bhd: অটোমোটিভ মেকানিক (২ জন), মাসিক বেতন ৬৫০ ব্রুনেই ডলার (প্রায় ৬২,৭৭৪ টাকা)।
- Daikyo Environment Recycling Sdn Bhd: জেনারেল লেবার (২ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Bru Spark Technology: সাধারণ শ্রমিক (৪ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Syarikat Kita Bersatu: জেনারেল ওয়ার্কার (১৯ জন) ও নির্মাণশ্রমিক (১৯ জন)।
- HDR Sdn Bhd: সাধারণ শ্রমিক (৫০ জন) ও প্লাম্বার (৫ জন)।
- Suzana Guru Contractor: শ্রমিক (৩৫ জন) ও রাজমিস্ত্রি (১০ জন)।
- Celina Enterprise: নাপিত (৩ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- C-Tech Sdn Bhd: নির্মাণশ্রমিক (৬ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Kontrektor Jusmarliana & Keluarga: ফোরম্যান (২ জন) ও প্লাম্বার (৪ জন)।
- Damuda Construction: নির্মাণশ্রমিক (২৫ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- Syarikat Siti Binti Mohd Tahir & Anak-Anak: ফোরম্যান (১ জন) ও নির্মাণশ্রমিক (৮ জন)।
- Roman Sdn Bhd: সাধারণ শ্রমিক (১০ জন), বেতন দৈনিক ২০ ব্রুনেই ডলার।
- W.H Jaya Enterprise: সাধারণ শ্রমিক (৫ জন)।
- Nihal Sdn Bhd: সাধারণ শ্রমিক (২০ জন), মিস্ত্রি (৩ জন) এবং ড্রাইভার (৩ জন)। ড্রাইভারের মাসিক বেতন ৬৫০ ব্রুনেই ডলার।
চাকরির শর্তাবলি
- শ্রম চুক্তি: দুই বছর মেয়াদী, যা নবায়নযোগ্য।
- কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা ডিউটি।
- আবাসন ও বিমানভাড়া: আবাসনের ব্যয় নিয়োগকর্তা বহন করবেন এবং বিমানভাড়া কোম্পানি প্রদান করবে।
- খাবার খরচ: কর্মীকে নিজ দায়িত্বে বহন করতে হবে।
- অন্যান্য সুযোগ: ওভারটাইম, মেডিকেল, বিমা এবং ছুটি ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
আবেদন ফি ও প্রক্রিয়া
আবেদন করার সময় ১০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে।
চূড়ান্তভাবে নির্বাচিত দক্ষ কর্মীদের ক্ষেত্রে সার্ভিস চার্জ ৫৮,৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে ৪৬,৮৫০ টাকা পরিশোধ করতে হবে।
বোয়েসেলের নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে নিয়ম মেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- টেকনিশিয়ান (২): দৈনিক ২৩ ব্রুনেই ডলার (প্রায় ২,২২১ টাকা)।
- ইলেকট্রিশিয়ান (২): দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২৫ টাকা)।
- ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি।
- ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
- ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়।





