বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী ২৬ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হচ্ছে না। ক্যাডার পদ ফাঁকা থাকা রোধে ‘রিপিট ক্যাডার’ জটিলতা নিরসনের উদ্যোগ নিয়েছে কমিশন। ফলে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার যে প্রতিশ্রুতি পিএসসি দিয়েছিল, তাতে খানিকটা বিলম্ব ঘটছে। ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, নিজ উপজেলায় চুক্তিতে সরকারি চাকরি।
পিএসসি সূত্রে জানা গেছে, ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষের দিকে। তবে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট ও নিয়োগপ্রাপ্তদের যোগদানের সঠিক হিসাব না মিলিয়ে ৫০তম বিসিএসের ফলাফল দিলে অন্তত ২০০ থেকে ২৫০টি ক্যাডার পদ ফাঁকা থাকার ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে নির্ধারিত ক্যালেন্ডার থেকে কিছুটা পিছিয়ে আসায় চাকরিপ্রার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ দেখা দিয়েছে।
বিসিএস নিয়োগ পরীক্ষায় ‘রিপিট ক্যাডার’ ও ‘লোয়ার ক্যাডার’ একটি দীর্ঘদিনের বড় সমস্যা। পূর্ববর্তী কোনো বিসিএসে একটি পদে সুপারিশ পাওয়া প্রার্থী পরবর্তী বিসিএসে পুনরায় একই বা নিচের ক্যাডারে মনোনীত হলে নতুন পদে আর যোগ দেন না। ফলে সেই পদগুলো খালি থেকে যায়। পরিসংখ্যান বলছে, এই সমস্যার কারণে গড়ে প্রতিটি বিসিএসে ২০০ থেকে ২৫০টি পদ খালি পড়ে থাকে। যেমন ৪৪তম বিসিএসে ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত ১ হাজার ৭১০ জনের মধ্যে প্রায় ৪০০ জনই ছিলেন রিপিট ক্যাডার, যা মেধাবী প্রার্থীদের ন্যায্য সুযোগ বঞ্চিত করে। বেতন স্কেল: ২০,০০০– ১,০০,০০০ টাকা। 33, 20, 000, 1, 00.
কমিশন সূত্রের তথ্য অনুযায়ী, যেকোনো মুহূর্তে ৪৬তম বিসিএসের চূড়ান্ত গেজেট জারি হতে পারে। এই গেজেট হওয়ার পর প্রার্থীরা কর্মস্থলে যোগ দিলে প্রকৃত শূন্য পদের পরিসংখ্যান পাওয়া যাবে। সেই হিসাব চূড়ান্ত সুপারিশে যুক্ত করা হবে বলেই ২৬ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ সম্ভব হচ্ছে না। তবে গেজেট প্রকাশের পরপরই খুব দ্রুত ৫০তম বিসিএসের ফলাফল দেওয়া হবে।
অবশ্য ৪৬তম বিসিএসের গেজেট প্রাপ্তির পর ফল দিলেও ৫০তম বিসিএসকে পুরোপুরি রিপিট ক্যাডার মুক্ত রাখা সম্ভব হবে না। কারণ ৪৭তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ ও ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হতে এখনো দীর্ঘ সময় লাগবে। কেবল ৪৬তম বিসিএসের জন্য অপেক্ষা করায় ৪৬ ও ৪৭তম বিসিএস মিলিয়ে যে ৫ শত চাকরিপ্রার্থীর নিয়োগবঞ্চিত হওয়ার ঝুঁকি ছিল, সেখান থেকে অন্তত আড়াই শত প্রার্থী নতুন ক্যাডার পদের জন্য সুপারিশ পাবেন। এটি পুরো সমস্যার শতভাগ সমাধান না হলেও একটি বড় আংশিক সমাধান হিসেবে গণ্য হচ্ছে। ফলে ৪৬তম ও ৪৭তম—এই দুটি বিসিএস মিলিয়ে রিপিট ও লোয়ার ক্যাডার জটিলতায় যেখানে প্রায় ৫০০ চাকরিপ্রার্থী নিয়োগবঞ্চিত হওয়ার ঝুঁকিতে ছিলেন, সেখানে এই প্রক্রিয়ায় অন্তত অর্ধেক অর্থাৎ ২৫০ যোগ্য প্রার্থী নতুন করে ক্যাডার পদে সুপারিশ। ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।
পিএসসি ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে ‘এক বছরে এক বিসিএস’ পরিকল্পনা নিয়ে। ২ হাজার ১৫০টি শূন্য পদের বিপরীতে ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন প্রার্থী আবেদন করেছিলেন। কমিশন শুরু থেকেই দ্রুততার সাথে কাজ করে—চলতি বছরের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা নিয়ে ১০ ফেব্রুয়ারি (১১ দিনের মাথায়) ফল প্রকাশ করে। এরপর ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং মাত্র ৭৭ দিনের মাথায় ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল দেয়, যাতে ৬ হাজার ১৬৫ জন উত্তীর্ণ হন। ১১ আগস্ট থেকে শুরু হওয়া ভাইবা সময়মতো শেষ হওয়ায় ২৬ নভেম্বর চূড়ান্ত ফলের আশায় ছিলেন চাকরিপ্রার্থীরা।
সময়সীমা বজায় না থাকায় এক প্রার্থী হতাশা ব্যক্ত করে বলেন, ‘এক বছরের মধ্যে বিসিএস শেষের ঘোষণায় প্রার্থীদের আস্থা বৃদ্ধি পেয়েছিল। কমিশনের উচিত ছিল ঘোষিত ক্যালেন্ডার রক্ষা করা।’ অন্যদিকে অপর এক প্রার্থী পিএসসির এই পদক্ষেপের সমর্থন জানিয়ে বলেন, ‘মেধাবীদের মূল্যায়নে রিপিট ক্যাডার সংশোধন করেই ফলাফল প্রকাশ করা দরকার। তবে এই প্রক্রিয়াটি যেন দীর্ঘায়িত না হয় এবং আমরা চাই ডিসেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণা করা হোক।’
অন্য আরেকজন প্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পিএসসি দ্রুততম সময়ে পরীক্ষা নিলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন এবং গেজেট প্রকাশের ধীরগতির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৪৬তম বিসিএসের ফলাফল প্রকাশের ৯ মাস পার হলেও এখনো গেজেট কেন হয়নি, তার ব্যাখ্যা নেই। ভেরিফিকেশন দ্রুত শেষ না হলে এক বিসিএসের জটে পরবর্তী বিসিএস আটকে থাকার ভোগান্তি কমবে না।’
ফল প্রকাশের নির্দিষ্ট তারিখের বিষয়ে জানতে চাইলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানান, ৫০তম বিসিএসের ফল প্রকাশের সুনির্দিষ্ট সময় এখনো চূড়ান্ত করা হয়নি। ফল প্রস্তুতের অন্যান্য কাজ চলছে এবং সঠিক সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রজ্ঞাপন আকারে জানিয়ে দেওয়া হবে।
জনপ্রশাসন বিশেষজ্ঞদের মতে, পদ শূন্য রাখা রোধে রিপিট ক্যাডার বাতিলের সিদ্ধান্ত বাস্তবসম্মত হলেও পিএসসির ক্যালেন্ডার বজায় রাখতে না পারাটা একধরনের ব্যর্থতা। বিসিএসের এই জটিলতা ও জট দূর করতে কমিশনের সময়ানুবর্তিতার পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেরিফিকেশন ও গেজেট প্রকাশের প্রক্রিয়ায় গতি আনা জরুরি, তা না হলে এই পুরোনো সংকট থেকেই যাবে। ফল তৈরির আনুষঙ্গিক কার্যক্রম চলমান।





