রাঙামাটির রাজস্থলীতে পাহাড়ি ঢলে ৪৩২ হেক্টর কৃষি জমির ব্যাপক ক্ষতি

প্রকাশ:

রাঙামাটির রাজস্থলীতে টানা বর্ষণ ও শুক্রবার দিবাগত রাতের আকস্মিক পাহাড়ি ঢলের কারণে প্রায় ৪৩২ হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার ৩২০ জন কৃষক ও জুম চাষি কয়েক কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিন্টু মিয়া জানিয়েছেন, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের ফলে সৃষ্ট এই জলাবদ্ধতায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান। তিনি জানান, উপজেলার তিনটি ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে, আগামী কয়েকদিনের মধ্যেই ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব পাওয়া যাবে।

শেয়ার করুন