শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এবং এর আওতাধীন ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনসমূহে (ইউআইটিআরসিই) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আউটসোর্সিং প্রক্রিয়ায় চুক্তির ভিত্তিতে অস্থায়ীভাবে মোট ২৭৩ জন সেবাকর্মী নেওয়া হবে। আউটসোর্সিং প্রক্রিয়ায় সরাসরি ব্যক্তির সেবা ক্রয়ের চুক্তির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে সর্বমোট ২৭৩ জন সেবাকর্মী নেওয়া হবে।
আগ্রহী যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী বাসিন্দারা আগামী ২৬ নভেম্বর বিকেল ৪টার মধ্যে সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত (সরাসরি অথবা ডাকযোগে)।
ব্যানবেইস, ঢাকা কার্যালয়ে নিয়োগ (২৩টি পদ)
- ইলেকট্রিশিয়ান (ক্যাটাগরি-১): ২ জন, মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
- এসি মেকানিক (ক্যাটাগরি-১): ১ জন, মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
- সার্ভার টেকনিশিয়ান (ক্যাটাগরি-১): ১ জন, মাসিক সেবামূল্য ২০,২১২ টাকা।
- গাড়িচালক (ক্যাটাগরি-২): ২ জন, মাসিক সেবামূল্য ১৯,৬৩৬ টাকা।
- লিফটম্যান (ক্যাটাগরি-৫): ১ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- ডেসপাচ রাইডার (ক্যাটাগরি-৫): ১ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- বার্তাবাহক (ক্যাটাগরি-৫): ২ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ৪ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ৮ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
- ফরাশ (ক্যাটাগরি-৫): ১ জন, মাসিক সেবামূল্য ১৮,১৮০ টাকা।
ইউআইটিআরসিইসমূহে নিয়োগ (২৫০টি পদ)
- নিরাপত্তা প্রহরী (ক্যাটাগরি-৫): ১২৩ জন, মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।
- নিরাপত্তা প্রহরী (সিটি/পৌর এলাকা): ২ জন, মাসিক সেবামূল্য ১৭,১৭৫ টাকা।
- পরিচ্ছন্নতাকর্মী (ক্যাটাগরি-৫): ১২৩ জন, মাসিক সেবামূল্য ১৬,৬৭৩ টাকা।
- পরিচ্ছন্নতাকর্মী (সিটি/পৌর এলাকা): ২ জন, মাসিক সেবামূল্য ১৭,১৭৫ টাকা।
কারিগরি ও অন্যান্য পদে আবেদনের ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান পদের জন্য ইলেকট্রিক্যাল সার্টিফিকেট বা ডিপ্লোমা, এসি মেকানিক পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে সনদ, সার্ভার টেকনিশিয়ান পদের জন্য কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা এবং গাড়িচালক পদের জন্য লাইট বা মিডিয়াম ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।
এসব পদে আবেদনের জন্য এসএসসি পাস হতে হবে।
গাড়িচালকদের ক্ষেত্রে পাঁচ বছর এবং অন্যান্য পদে এক বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
এছাড়া নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও ফরাশ পদের জন্য জেএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীদের বয়সসীমা ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীদের সাথে ১ জানুয়ারি ২০২৭ থেকে দুই বছরের জন্য চুক্তি করা হবে, যা অর্থ বিভাগের সম্মতির ওপর নির্ভরশীল। নিয়োগের ক্ষেত্রে সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ে কাজ করার অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতাকর্মী পদে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার থাকবে এবং কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
নির্ধারিত নমুনা আবেদনপত্র এবং ইউআইটিআরসিই তালিকা ব্যানবেইসের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের সাথে ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, এনআইডি কপি, নাগরিকত্ব সনদ, ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে) এবং নিজ নামীয় ব্যাংক হিসাবের তথ্য জমা দিতে হবে। খামের ওপর পদের নাম ও সংশ্লিষ্ট কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১, জহির রায়হান রোড, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫। আবেদনপত্রের সঙ্গে সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ এনআইডি দ্বারা নিবন্ধিত মোবাইল নম্বর, নাগরিকত্ব সনদ, প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি এবং নিজ নামীয় ব্যাংক।
- পদভিত্তিক বিবরণ, পদসংখ্যা ও মাসিক সেবামূল্য।





