৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পাসে আবুল খায়ের গ্রুপে সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ

প্রকাশ:

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ সেলস রিপ্রেজেন্টেটিভ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা মাঠ পর্যায়ে কাজ করার জন্য আবেদন করতে পারবেন। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট তারিখে ভেন্যুতে সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের গ্রুপ
  • পদবী: সেলস রিপ্রেজেন্টেটিভ
  • শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে দক্ষতা অগ্রাধিকার পাবে
  • বয়সসীমা: ২৮ থেকে ৩৫ বছর
  • কর্মস্থল: দেশের যেকোনো স্থান
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়

বেতন ও সুবিধাদি

নির্বাচিত প্রার্থীদের গ্রেড ভিত্তিক মাসিক বেতন ১৫,২০০ টাকা থেকে ২৭,২০০ টাকা পর্যন্ত প্রদান করা হবে (টিএ/ডিএ অন্তর্ভুক্ত)। পাশাপাশি মোবাইল বিল, ইনসেনটিভ, গ্রেড অ্যালাউন্স ও ঈদ বোনাসসহ প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী পদোন্নতির সুযোগ থাকবে। অনভিজ্ঞ প্রার্থীদের জন্য শিক্ষানবিশ ভাতার ব্যবস্থাও রয়েছে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে অনলাইনের নির্ধারিত লিঙ্কে যোগাযোগ করতে পারবেন। আবেদনের চূড়ান্ত সময়সীমা ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

  • চাকরির ধরন: ফুলটাইম।
শেয়ার করুন