৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএ সভাপতির

প্রকাশ:

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে পোশাক খাতে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান এই রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শেয়ার করুন