২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে অচল মাইক্রোসফটের সেবাসমূহ, সাইবার হামলার সম্ভাবনা নাকচ

প্রকাশ:

বিশ্বজুড়ে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ব্যবহারকারীরা ইমেইল আদান-প্রদান থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন পণ্য ব্যবহারে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, ৭৪টি দেশ থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার ব্যবহারকারী আউটলুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। তবে ব্যবহারকারীদের স্ব-প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই তথ্য সংগ্রহ করায় প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সারা বিশ্বে মাইক্রোসফট ৩৬৫-এর ব্যবহারকারীর সংখ্যা ৪৩ কোটিরও বেশি, যার ফলে এই বিভ্রাট বিশ্বজুড়ে কর্মযজ্ঞে ব্যাপক প্রভাব ফেলেছে। কারণ ডাউনডিটেক্টর মূলত ব্যবহারকারীদের নিজেদের সমস্যার কথা জানানোর ওপর নির্ভর করে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট ৩৬৫-এর গুরুত্বপূর্ণ টিমস, আউটলুক এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটে ‘সংযোগজনিত সমস্যা’ দেখা দিয়েছে। সব ব্যবহারকারী একই ধরনের সমস্যায় না পড়লেও অনেকে ইমেইল পাঠাতে বা গ্রহণ করতে পারছেন না। কেউ কেউ ক্যালেন্ডার অ্যাপ বা গুরুত্বপূর্ণ ফাইল দেখতে বাধার সম্মুখীন হচ্ছেন। তবে কিছু ব্যবহারকারী টিমস অ্যাপের মাধ্যমে বার্তা আদান-প্রদান ও অনলাইনে বৈঠক চালিয়ে নিতে পারছেন। কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি বন্ধ হয়ে গেছে ই-মেইল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) পণ্যসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সেবা। তবে সমস্যা সমাধানে একাধিক পদক্ষেপ নেয়া হলেও এখন পর্যন্ত সেগুলো প্রত্যাশিত ফল দেয়নি। এ কারণে কিছু টুল প্রত্যাশিতভাবে কাজ করছে না। এ ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, ইমেইল এখনো কতটা গুরুত্বপূর্ণ।

এই বিপর্যয় মোকাবিলায় মাইক্রোসফট কোনো সাইবার হামলার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়েছে। তাদের ভাষ্যমতে, সার্ভার অবকাঠামোর ওপর ‘অস্বাভাবিক মাত্রায় চাপ’ তৈরি হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় অবশিষ্ট সার্ভারগুলোর ওপর ট্রাফিকের চাপ বেড়ে যায়, যার ফলে পুরো নেটওয়ার্ক ব্যবস্থা চাপে পড়ে। শুক্রবার সকালে প্রতিষ্ঠানটি জানায়, পরিস্থিতি ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, যদিও সেবার সক্ষমতা এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। আবার কয়েকটি বড় পুলিশ বাহিনী কোনো অভিযোগ জানাতে চাইলে সাধারণ মানুষকে ফোন করার পরামর্শ দিয়েছে। তবে এ বিপর্যয়ে মোট কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। সাধারণত সার্ভারগুলো যখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি চাপের মধ্যে কাজ করে, তখন এ ধরনের পরিস্থিতি তৈরি হয়।

বিপর্যয়ের প্রভাব ছড়িয়েছে বিভিন্ন দেশে সরকারি ও বেসরকারি সেবায়। বৃটেনে জিপি চেম্বার, ফার্মেসি, পুলিশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কার্যক্রমে বাধার মুখে পড়েছে। ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠানগুলোও জানিয়েছে যে, মাইক্রোসফটের সেবায় বিঘ্ন ঘটায় তাদের নিজস্ব টুলের সংযোগে সমস্যা দেখা দিয়েছে। এছাড়া সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার সরকারি সংস্থাসহ আরও অনেক প্রতিষ্ঠান কার্যত একটি পূর্ণ কর্মদিবস হারিয়েছে বলে নিউজিল্যান্ডের গরিলা টেকনোলজির পল স্পেন মন্তব্য করেছেন।

অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রয় হান্ট এই ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইন্টারনেটের মূল অবকাঠামোর বিশাল একটি অংশ মাইক্রোসফটের ওপর নির্ভরশীল। এই বিপর্যয় কেবল অফিসের কাজের সক্ষমতাই ব্যাহত করছে না, বরং চিকিৎসকের সাথে যোগাযোগ, পণ্য কেনা কিংবা পরিচয় যাচাইয়ের মতো গুরুত্বপূর্ণ অনলাইন কার্যক্রমকেও বাধাগ্রস্ত করছে। বর্তমান পরিস্থিতিতে ইমেইলসহ অন্যান্য ডিজিটাল সেবার গুরুত্ব আবারও নতুন করে সামনে এল।

শেয়ার করুন