২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়ানডে অভিষেকেই রেকর্ড গড়া বোলিংয়ে ইংল্যান্ড ধসালেন বিয়ার্ডম্যান

প্রকাশ:

অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল হাতে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মাহলি বিয়ার্ডম্যান। মাত্র ২১ বছর বয়সী এই পেসার নিজের অভিষেক ওয়ানডে ম্যাচেই ছয় উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন। তার বিধ্বংসী বোলিং তোপে পার্থে সফরকারী ইংল্যান্ডের ইনিংস থামে মাত্র ১৩১ রানে। লক্ষ্য তাড়ায় নেমে অস্ট্রেলিয়া ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়, যেখানে বড় ভূমিকা ছিল অধিনায়ক মিচেল মার্শের। ম্যাচটি অস্ট্রেলিয়া জিতেছে ১৫৯ বল হাতে রেখে। অভিষেকের মঞ্চটা যে এমন রেকর্ডময় হবে, তা হয়তো কল্পনাও করেননি মাহলি বিয়ার্ডম্যান। তার বিধ্বংসী বোলিংয়ে পার্থে মাত্র ১৩১ রানেই গুটিয়ে গেল ইংল্যান্ড। নিজের ঘরের মাঠ পার্থেই এমন কীর্তি গড়লেন তরুণ এই পেসার। একের পর এক আঘাতে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামতে থাকে। তার তোপে শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১৩১ রানে থামে ইংল্যান্ডের ইনিংস।

বোলিংয়ের শুরুতে স্পেনসার জনসন বেন ডাকেট ও টম ব্যান্টনকে ফিরিয়ে প্রাথমিক চাপ তৈরি করেছিলেন।

এরপর দশম ওভারে আক্রমণে এসেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বিয়ার্ডম্যান। ৭.৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে তিনি শিকার করেন ৬ উইকেট, যা অস্ট্রেলিয়ার কোনো বোলারের ওয়ানডে অভিষেকে সেরা বোলিং ফিগার। হ্যারি ব্রুককে ফিরিয়ে শুরু করা এই তরুণ এরপর অভিজ্ঞ জো রুট, জর্ডান কক্স, স্যাম কারেন ও লিয়াম ডসনকে সাজঘরে পাঠান। মাত্র ২৮ বলের ব্যবধানে পাঁচ উইকেট নিয়ে তিনি ইংল্যান্ডকে ৬০ রানে ৭ উইকেটের বিপর্যয়ের মুখে ফেলে দেন। শেষ দিকে জোফরা আর্চারকে আউট করে তিনি নিজের ষষ্ঠ শিকার পূর্ণ করেন। এই ইনিংসে স্পেনসার জনসনও তিনটি উইকেট নিয়েছেন। এরপর টম ব্যান্টনও বেশিক্ষণ টিকতে পারেননি।

ইংল্যান্ডের ১৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দলীয় স্কোরে কোনো রান যোগ করার আগেই ট্রাভিস হেডকে হারায়। তবে অধিনায়ক মিচেল মার্শ দ্রুত পরিস্থিতি সামাল দেন। তিনি মাত্র ৩০ বলে ফিফটি পূর্ণ করেন, যার মধ্যে ছিল চারটি ছক্কা ও চারটি চার। তার মারকুটে ব্যাটিংয়ে বাকি পথটুকু পাড়ি দিতে স্বাগতিকদের কোনো বেগ পেতে হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচটি আগামী রোববার অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২১শে নভেম্বর থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৩০ বলে ফিফটি পূর্ণ করা মার্শ চারটি ছক্কা ও চারটি চারে ৫০ রান করেন।

শেয়ার করুন