২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান-যুদ্ধ কার্যত সমাপ্ত, দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের

প্রকাশ:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ‘কার্যত’ সমাপ্তি ঘটেছে। ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। যুদ্ধের এই অবসান প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং মার্কিন-ইরান আলোচনা এগিয়ে নেওয়া নিয়ে তাদের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। একটি সমঝোতায় পৌঁছানো এবং অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক আলোচনার জন্য আমি কৃতজ্ঞ। তিনি আরও বলেন, ‘ইরানি বিপদ ও হুমকি থেকে ইসরায়েল এবং সমগ্র মধ্যপ্রাচ্য এখন সুরক্ষিত, এবং আমরা এই সংঘাতের অবসান ঘটাতে একটি ইতিবাচক গতি সৃষ্টি হতে দেখছি। আমার মনে হয় খুব শীঘ্রই এর সমাপ্তি ঘটতে যাচ্ছে। কাল্পনিক আলোচনার নামে ভুয়া খবর ছড়ানো বন্ধ করুন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করার পরপরই ইরান তেল, গ্যাস ও সারসহ অন্যান্য পণ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ ‘হরমুজ প্রণালি’ বন্ধের পদক্ষেপ নেয়।

সোমবার এক আকস্মিক সংবাদ সম্মেলনে ট্রাম্প দ্ব্যর্থহীন ভাষায় দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, ‘সামরিকভাবে ইরান কার্যত শেষ। আমরা এখন কেবল স্থিতাবস্থা বজায় রাখছি, যা মূলত প্রতিবেশী দেশগুলোর অনুরোধের প্রেক্ষিতেই করা হচ্ছে।’ ট্রাম্পের ভাষ্যমতে, গত ছয় মাসের তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন অনেক বেশি নিরাপদ, কারণ ইরান অনেকটাই নিষ্ক্রিয় হয়ে পড়েছে।

তবে সংঘাতের সমাপ্তি ঘোষণা করলেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন যে, এই স্থিতাবস্থা বজায় রাখার অর্থ হলো ইরানি বন্দরগুলোর বিরুদ্ধে সর্ববৃহৎ মার্কিন নৌ অবরোধের ধারাবাহিকতা বজায় রাখা। একই সঙ্গে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি, যার মাধ্যমে স্থলপথ এবং কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য পুরোপুরি বন্ধ রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অন্যভাবে বললে, আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে বড় নৌ অবরোধের ধারাবাহিকতা বজায় রাখা—যা সম্ভবত বিশ্বের ইতিহাসেও সর্ববৃহৎ। বৈঠক শেষে ব্রিফিং রুমে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘আপনি কেন কেবল সংঘাতের সমাপ্তি ঘোষণা করে বিষয়টি শেষ করছেন না।

মধ্যপ্রাচ্যের মিত্র রাষ্ট্রগুলো—কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের নিরাপত্তা নিশ্চিতে এই অবরোধ জরুরি বলে মনে করেন ট্রাম্প। তিনি বলেন, ‘স্বল্পমেয়াদী ব্যবস্থার বদলে আমরা দীর্ঘমেয়াদী সমাধানের দিকে নজর দিচ্ছি। মিত্রদের কোনো ধরনের ক্ষতি যেন না হয়, তা আমাদের নিশ্চিত করতে হবে।’ তবে পরিস্থিতি প্রতিকূলে গেলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও সতর্ক করেন তিনি। ইরানও তাদের উপসাগরীয় প্রতিবেশী কাতার, বাহরাইন, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের ওপর মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে মার্কিন ও ইসরায়েলি আঘাতের জবাব দেয়, যার বেশিরভাগ ট্র্যাকিং বা লক্ষ্যবস্তু ছিল মার্কিন সামরিক স্থাপনাগুলো।

অন্যদিকে, ট্রাম্পের এমন দাবির প্রতিক্রিয়ায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের ভিন্ন সুর দেখা গেছে।

দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এই যুদ্ধ মার্কিন প্রশাসনকেই বিপর্যস্ত করেছে এবং তারা এখন হতাশ জুয়াড়ির মতো আচরণ করছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ বলে অভিহিত করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরান কোনো ধরনের জোরজুলুমের কাছে নতি স্বীকার করবে না। তবুও ওয়াশিংটন একজন হতাশ জুয়াড়ির মতো ছটফট করছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই সংঘাতের ফলে হরমুজ প্রণালি বন্ধসহ আন্তর্জাতিক বাণিজ্যে চরম অস্থিরতা দেখা দিয়েছিল। এরপর থেকে কাতার ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে নিরলস কাজ করে যাচ্ছে। সোমবারের বৈঠকে কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধ শেষ করার লক্ষ্যে ইরানের পক্ষ থেকে একটি দুই দিনের প্রস্তাবও ট্রাম্পের কাছে পেশ করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই সংঘাত প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়েছে এবং আন্তর্জাতিক বাণিজ্যে চরম অস্থিরতা তৈরি করেছে। এই সংঘাত নিরসনে কাতার অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করেছে।

যুদ্ধের ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জানা গেছে, গত ২০২৫ সালের জুনে ১২ দিনের তীব্র লড়াইয়ের পর ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে। যদিও ইরান শুরু থেকেই তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্য বলে দাবি করে আসছে। বর্তমানে যুদ্ধ অবসানের শর্ত হিসেবে ইরান নিষেধাজ্ঞা প্রত্যাহার, বাজেয়াপ্ত তহবিল মুক্ত করা এবং হরমুজ প্রণালির নতুন নৌপথকে স্বীকৃতির দাবি জানিয়ে আসছে।

ট্রাম্প প্রশাসন সম্প্রতি ইরানের কেশম দ্বীপে ছোট আকারের হামলার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পর্কিত তথ্যের জন্য ২০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছিল। এছাড়া সৌদি আরব ও ইসরায়েল তাদের নিজস্ব ফ্রন্টে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে, ট্রাম্পের যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে উত্তেজনা ও অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। এ ছাড়া মার্কিন প্রশাসন “ইরানের পারমাণবিক কর্মসূচি, যার মধ্যে রয়েছে এর স্থাপনা, সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মীবাহিনী সম্পর্কিত তথ্যের জন্য” ২০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণাও দেয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গত প্রায় নয় মাসে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযান অনিয়মিত হয়ে পড়ে, যেখানে মাঝে মাঝে দু’পক্ষের মধ্যে গোলাগুলি বা হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। তবুও তারা এখনো মধ্যপ্রাচ্যের কিছুটা প্রভাব বিস্তারের চেষ্টা করে চলেছে।

শেয়ার করুন