২৪ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকুন্দিয়ায় ছাত্রলীগের মিছিল, ৪ জনকে আটক করল পুলিশ

প্রকাশ:

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোমবার সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি মিছিল বের করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার কোর্ট বিল্ডিং এলাকা থেকে মিছিলটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলটি পাকুন্দিয়া বাজারের কাছে পৌঁছালে পুলিশ তাদের ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন চালিয়াগোপ এলাকার ইউসুফ ও তুহিন, সুখিয়া এলাকার রানা এবং বীর পাকুন্দিয়া এলাকার ইকতিয়ার হোসেন। তাদের বাবার নাম যথাক্রমে আজিজ মিয়া, আসাদ মিয়া, চান মিয়া ও জুয়েল মিয়া।

এ ঘটনার পর পাকুন্দিয়া পৌরসদর বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনভর কয়েক দফায় পাল্টা বিক্ষোভ মিছিল করেন। এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, আইন-শৃঙ্খলার স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন