২৫ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে আটক দুই

প্রকাশ:

সিরাজগঞ্জের রায়গঞ্জে পৃথক অভিযানে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন জোড়া খুনের মামলার এজাহারনামীয় আসামি এবং অপরজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তি।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ফরহাদ আলী (২২) উপজেলার কৃষ্ণদিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি ২০২৫ সালের ১ অক্টোবরের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া জোড়া খুনের ঘটনায় অভিযুক্ত খবিরকে (৪৫) উপজেলার ঘুড়কা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়ালপাড়ার বাসিন্দা এবং ওই এলাকায় পুকুর সংক্রান্ত বিরোধের জেরে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত ১৯ নম্বর আসামি। পুলিশ সূত্রে জানা যায়, রায়গঞ্জ থানার ২০২৫ সালের ১ অক্টোবরের ১ নম্বর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ফরহাদ আলী (২২) এবং ২০২৬ সালের ৪ মার্চ দায়ের করা জোড়া খুন মামলার এজাহারনামীয় ১৯ নম্বর আসামি খবির (৪৫)কে গ্রেপ্তা। অপর আসামি খবির উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিন ও মোছা. মোমেনা বেগমের ছেলে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, মামলার তদন্ত ও গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন