বেসরকারি শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ গ্রুপ জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি তাদের এমআইএস সাপোর্ট ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক) বিভাগে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ পদে দক্ষ কর্মী খুঁজছে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে এবং চূড়ান্ত নির্বাচিত কর্মীদের দেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।
এক নজরে নিয়োগের বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নামপ্রাণ গ্রুপ
- পদের নামএমটিও
- বিভাগএমআইএস সাপোর্ট ইঞ্জিনিয়ার (সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক)
- পদের সংখ্যানির্ধারিত নয়
- চাকরির ধরনফুলটাইম (বেসরকারি চাকরি)
- কর্মক্ষেত্রসরাসরি অফিসে
- বয়সসীমা২০ থেকে ৩০ বছর
- প্রার্থীর ধরননারী ও পুরুষ (উভয়)
- কর্মস্থলবাংলাদেশের যেকোনো স্থানে
যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড
- শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন অথবা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতাসংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- অন্যান্য দক্ষতাকম্পিউটার হার্ডওয়্যার এবং অপারেটিং সিস্টেম সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক।
সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া
চাকরিতে চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, মুনাফার অংশ (প্রফিট শেয়ার), ভ্রমণ ভাতা, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস সুবিধা পাবেন।
আগ্রহী প্রার্থীরা গত ৪ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদনপ্রক্রিয়া শুরু করেছেন। আগামী ২১ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রাণ গ্রুপের অফিসিয়াল পোর্টাল বা বিডিজবস বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন জমা দিতে হবে।
- লোকবল নিয়োগ: নির্ধারিত নয়।
- আবেদন শুরুর তারিখ: ০৪ নভেম্বর ২০২৬।
- আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।





