২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির সুযোগ

প্রকাশ:

মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর অধীনস্থ ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোর রাজস্ব খাতের শূন্যপদ পূরণে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৬তম ও ২০তম গ্রেডের ৪টি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত শর্ত মেনে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও বেতন স্কেল

  • জুনিয়র অডিটর (গ্রেড-১৬): পদসংখ্যা ও বেতন স্কেল বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী নির্ধারিত।
  • কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি পদ। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি পদ। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।
  • অফিস সহায়ক (গ্রেড-২০): ২০৯টি পদ। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা

জুনিয়র অডিটর পদের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় অন্তত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ থাকতে হবে।

এছাড়া স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ইংরেজিতে প্রতি মিনিটে ২০ ও বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্যও এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটারে দক্ষতা আবশ্যক; যেখানে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক: কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

ড্রাইভার পদের জন্য জেএসসি পাস এবং হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সসহ ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। অফিস সহায়কের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইট cag.teletalk.com.bd-এ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এছাড়া বিস্তারিত তথ্য টেলিটকের জব পোর্টাল (alljobs.teletalk.com.bd) এবং কিউআর কোড স্ক্যান করেও জানা যাবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা। নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীরা সিএজি কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট (www.cag.org.bd) ভিজিট করতে পারেন। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।

  • ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
  • আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি।
শেয়ার করুন