ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে জ্বালানির দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ ও শ্রমজীবী মানুষ চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি তীব্র সমালোচনা করেন বড় তেল কোম্পানিগুলোর। অন্যদিকে, জ্বালানির বাড়তি দামে চাপে পড়ছেন সাধারণ ও শ্রমজীবী মানুষ।
স্যান্ডার্সের তথ্য অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। অথচ একই সময়ে বড় কোম্পানিগুলো বিপুল মুনাফা অর্জন করছে। এর মধ্যে এক্সনমোবিলের মুনাফা ১৩০ শতাংশ, শেভরনের ১৮৫ শতাংশ এবং শেলের মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে।
স্যান্ডার্স বলেন, সাধারণ শ্রমজীবী পরিবারগুলো যখন দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন বড় তেল কোম্পানিগুলো কৌশলে তাদের পকেট কাটছে। এ ধরনের সংকটাপন্ন অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের নির্লিপ্ত আচরণকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন। স্যান্ডার্সের দাবি, জ্বালানি সংকটে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে ট্রাম্প সরাসরি বলছেন, ‘আমি পরোয়া করি না।’





