১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসএসে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৭৮২

প্রকাশ:

বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস) ১৭টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১ হাজার ৭৮২ জনকে নিয়োগ দেওয়ার জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ক্যাটাগরি: ১৭।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে কিংবা ডাকযোগে আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদসমূহ ও বেতন কাঠামো

  • সহকারী পরিচালক (পদসংখ্যা ৩)শিক্ষানবিশকালে বেতন ন্যূনতম ১,৩৬,১১২ টাকা এবং চাকরি নিয়মিতকরণের পর ১,৭০,১৪০ টাকা।
  • প্রশাসক (হাসপাতাল) (পদসংখ্যা ১)বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
  • সিনিয়র কর্মসূচি ব্যবস্থাপকশিক্ষানবিশকালে ন্যূনতম ১,১৫,৩৪৬ টাকা ও নিয়মিত হলে ১,৪৪,১৮৩ টাকা।
  • কর্মসূচি ব্যবস্থাপক (MF)শিক্ষানবিশকালে ন্যূনতম ১,০৩,৬৮৪ টাকা এবং নিয়মিতকরণের পর ১,২৯,৬০৫ টাকা।
  • কর্মসূচি ব্যবস্থাপক (মানবসম্পদ)নির্ধারিত পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেয়া হবে।
  • কর্মসূচি ব্যবস্থাপক (প্রশাসন)নির্ধারিত পদে অভিজ্ঞদের সুযোগ রয়েছে।
  • জোনাল ম্যানেজার – ক্রেডিট (পদসংখ্যা ১০)শিক্ষানবিশকালে ৭৯,০৬৮ টাকা এবং নিয়মিত হলে ৯৮,৮৩৫ টাকা।
  • এরিয়া ম্যানেজার – ক্রেডিট (পদসংখ্যা ৬০)শিক্ষানবিশকালে ৫৮,৭০০ টাকা ও নিয়মিতকরণের পর ৭৩,৩৭৫ টাকা।
  • অডিট কর্মকর্তা – ক্রেডিট (পদসংখ্যা ২০)শিক্ষানবিশকালে ৫৩,৯০০ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৬৭,৩৭৫ টাকা।
  • জোনাল হিসাব কর্মকর্তা (ক্রেডিট)শিক্ষানবিশকালে ৫১,৬৮৬ টাকা ও নিয়মিতকরণের পর ৬৪,৬০৮ টাকা বেতন পাবেন।
  • প্রশিক্ষক (প্রশিক্ষণ)শিক্ষানবিশকালে ন্যূনতম ৪৯,৬৮৬ টাকা ও নিয়মিত হলে ৬২,১০৮ টাকা।
  • সিনিয়র অফিসার/শাখা ব্যবস্থাপক (ক্রেডিট)শিক্ষানবিশকালে ৪৯,৪০৪ টাকা এবং নিয়মিতকরণের পর ৬১,৭৫৫ টাকা।
  • শাখা ব্যবস্থাপক অফিসার/সহকারী – ক্রেডিট (পদসংখ্যা ৩০০)সর্বনিম্ন ৪ মাসের প্রশিক্ষণকালে ১৬,০০০ টাকা, শিক্ষানবিশকালে ৪১,৬৪৪ টাকা ও নিয়মিতকরণের পর ৫২,০৫৫ টাকা।
  • অ্যাসোসিয়েট অফিসার/শাখা হিসাবরক্ষক – ক্রেডিট (পদসংখ্যা ১০০)শিক্ষানবিশকালে ৩৮,৭১২ টাকা এবং নিয়মিত হলে ৪৮,৩৯০ টাকা।
  • অ্যাসিস্ট্যান্ট অফিসার/সিনিয়র মাঠ সংগঠক – ক্রেডিট (পদসংখ্যা ১,০০০)২ মাসের প্রশিক্ষণকালে ১২,০০০ টাকা, শিক্ষানবিশকালে ৩৬,৮৫৪ টাকা এবং নিয়মিত হওয়ার পর ৪৬,০৬৮ টাকা।
  • মেডিক্যাল অ্যাসিস্ট্যান্টসর্বসাকুল্যে বেতন ২৯,৮ ৯০ টাকা।
  • সহকারী টেকনিক্যাল অফিসার – কৃষি (পদসংখ্যা ৫০)নির্ধারিত স্কেলে বেতন ভাতাদি প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিবরণ

আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন।

এছাড়া ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে চাইলে ‘উপনির্বাহী পরিচালক, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস), এসএসএস ভবন, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল’—এই ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের ফি হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে।

বিজ্ঞাপিত সকল পদে আবেদনের শেষ সময় ২০ নভেম্বর ২০২৬।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • ঢাকা কর অঞ্চল-১৯–এর অধীন চাকরি, পদ ৬০।
  • প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট খুলেছে, পদোন্নতির অপেক্ষা কবে শেষ হবে।
  • সর্বসাকুল্যে ২৯,৮৯০ টাকা।
শেয়ার করুন