অনুমতি না নিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ হারুন অর রশীদকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই অনুপস্থিতিকে সরকারি চাকরিবিধি অনুযায়ী ‘পলায়ন’ হিসেবে বিবেচনা করে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে গত ৩১ অক্টোবর শনিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এই আদেশের কার্যকারিতা গত বছরের ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর ধরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ হারুন অর রশীদ (বিপি-৭৪০১১১৯৭৫৩) পুলিশের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা। ডিএমপিতে দায়িত্ব পালনকালে তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা এবং ই-মেইল ঠিকানায় একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অধিদপ্তর তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে ০৫/২০২৫ নম্বর বিভাগীয় মামলা রুজু করা হয়। অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও হারুন কোনো লিখিত জবাব দেননি বা সময় বৃদ্ধির আবেদনও করেননি। এর পরিপ্রেক্ষিতে ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে ০০৫/২০২৫ নম্বর বিভাগীয় মামলা করা হয়।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় গত ২২ জুন একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্ত শেষে ৬ আগস্ট জমা দেওয়া প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে আনীত ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এরপর ২০ আগস্ট দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি এবারও নীরব থাকেন। পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে বিষয়টি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কাছে পাঠানো হয় এবং গত ১ অক্টোবর কমিশন তাকে চাকরি থেকে বরখাস্ত করার পক্ষে মতামত প্রদান করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মামলার নথি, তদন্ত প্রতিবেদন ও সরকারি কর্ম কমিশনের সুচিন্তিত মতামত পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এই বরখাস্তের চূড়ান্ত সিদ্ধান্তে অনুমোদন দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। আদেশে আরও উল্লেখ করা হয়েছে, হারুন অর রশীদের বরখাস্তের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।





