ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি তাদের মেটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল বিভাগে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ পদে লোকবল খুঁজছে। গত ২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনের শেষ সময়সীমা ৪ নভেম্বর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। চলবে আগামী ০৪ নভেম্বর পর্যন্ত।
চাকরির বিস্তারিত তথ্য
- প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি
- পদের নাম: এক্সিকিউটিভ বা সিনিয়র এক্সিকিউটিভ
- বিভাগ: মেটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেন্টরি কন্ট্রোল (এমএমআইসি)
- কর্মস্থল: গাজীপুর
- চাকরির ধরন: ফুলটাইম (অফিসে)
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
- বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর
যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাগত যোগ্যতা: ফার্মেসিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা রসায়ন, ফলিত রসায়ন, প্রাণরসায়ন বা ফার্মাসিউটিক্যাল রসায়নে এমএসসি ডিগ্রি থাকতে হবে।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- অন্যান্য দক্ষতা: ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ও ইনভেন্টরি কন্ট্রোল বিভাগে কাজের বাস্তব জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মোবাইল বিল এবং মুনাফার অংশ প্রদান করা হবে।
কর্মীদের জন্য প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা এবং কোম্পানির নিয়ম অনুযায়ী বছরে দুটি উৎসব বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের মাধ্যমে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদনের শেষ সময়: ০৪ নভেম্বর ২০২৬।





