১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরাগ নদে মিলল নিখোঁজ তাহসিফ সৌরির নিথর দেহ

প্রকাশ:

রাজধানীর তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৭ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বলেন, বুধবার বিকালে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ি তুরাগ নদ থেকে তাহসিফ সৌরির লাশ উদ্ধার করে। বিকাল সাড়ে ৪ টার দিকে তুরাগ নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহসিফ সৌরি উত্তরায় ১৮ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাটে সপরিবার থাকতেন। তার বাবার নাম কে এম এনায়েত হেলাল। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের উড়োজাহাজের ভিডিও ধারণ ও তা প্রকাশের ঘটনায় তার সম্পৃক্ততা ছিল বলে জানা যায়।

নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মরদেহ উদ্ধারের পর তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’ ‎তবে কী কারণে মৃত্যু হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

ঘটনার তদন্ত ও মৃত্যুর কারণ প্রসঙ্গে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত সম্পন্ন হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন