দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে সামরিক বাহিনীর দুটি এসএফ-২৬০ প্রশিক্ষণ বিমান আকাশে সংঘর্ষের কবলে পড়ে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটির সীমানার ভেতরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। এতে বিমান দুটিতে থাকা চারজন পাইলটই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির বিমান বাহিনী। ২৩ অক্টোবর (শুক্রবার) বিকেলে ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারযুক্ত বিমান দুটি বিধ্বস্ত হয়। এ ছাড়া অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সামরিক বাহিনীর বিমানে বেশ কয়েকটি প্রাণঘাতী দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ওই দুর্ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হয়েছিলেন বলে জানিয়েছিল দেশটি।
ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান বাহিনীর বহরে থাকা এসএফ-২৬০ মডেলের সব বিমানের উড্ডয়ন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আগে চলতি বছরের মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের আরও একটি বিমান বিধ্বস্ত হয়ে দুজন সামরিক পাইলট প্রাণ হারিয়েছিলেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।





