৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়েটে নিয়োগ: শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ৬২টি পদে সুযোগ

প্রকাশ:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) রাজস্ব খাতের আওতাধীন বিভিন্ন বিভাগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

৬২টি ক্যাটাগরির বিভিন্ন পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট careers.kuet.ac.bd-এর মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন শুরু হয়েছে ৩০ অক্টোবর ২০২৬ থেকে।

নিয়োগের সংক্ষিপ্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।
  • পদ সংখ্যা: মোট ৬২টি ক্যাটাগরিতে বিভিন্ন পদ।
  • অনলাইন আবেদনের শেষ সময়: ২৯ নভেম্বর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
  • আবেদন ফরমের প্রিন্ট কপি জমার শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫:০০ ঘটিকা পর্যন্ত।

শিক্ষক পদের বিবরণ

  • অধ্যাপক: বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, আইইসিএম বিভাগে মোট ৩টি পদ।
  • সহযোগী অধ্যাপক: সিভিল, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট ৩টি পদ।
  • সহকারী অধ্যাপক: ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও পদার্থ বিজ্ঞান বিভাগে মোট ৪টি পদ।
  • প্রভাষক: সিভিল, ট্রিপল-ই, মেকানিক্যাল, সিএসই, ইসিই, আইইএম, ইএসই, বায়োমেডিকেল, ইউআরপি, টেক্সটাইল, এমএসই, আর্কিটেকচার, কেমিক্যাল, মেকাট্রনিকস, আইআইটি ও মানবিক বিভাগসহ বিভিন্ন বিভাগে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে মোট ৩৩টি পদ।

কর্মকর্তা ও কর্মচারী পদসমূহ

উল্লেখযোগ্য পদের মধ্যে রয়েছে উপপরিচালক (অডিট), সহকারী পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ), টেকনিক্যাল অফিসার, সহকারী অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, সহকারী টেকনিক্যাল অফিসার/ইন্সট্রাক্টর, উপসহকারী প্রোগ্রামার, প্রশাসনিক কর্মকর্তা এবং প্রটোকল অফিসারসহ অন্যান্য পদ।

আবেদন ফি সংক্রান্ত তথ্য

  • ক্রমিক ১-৩৬ পদের জন্য: ১,০০০ টাকা।
  • ক্রমিক ৩৭-৫৩ পদের জন্য: ৮০০ টাকা।
  • ক্রমিক ৫৪-৫৯ পদের জন্য: ৭০০ টাকা।
  • ক্রমিক ৬০-৬২ পদের জন্য: ৫০০ টাকা।

আবেদন ফরমের প্রিন্ট কপি জমাদান

অনলাইনে আবেদনের পর আবেদনের প্রিন্ট কপি নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্টার দপ্তরে জমা দিতে হবে। পদের ধরণ অনুযায়ী প্রিন্ট কপির সেট সংখ্যা নিম্নরূপ

  • ক্রমিক ১ থেকে ৬ পদের জন্য: ১০ সেট কপি।
  • ক্রমিক ৭ থেকে ৫৩ পদের জন্য: ৬ সেট কপি।
  • ক্রমিক ৫৪ থেকে ৬২ পদের জন্য: ১ সেট কপি।

প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতাসহ নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে। আবেদনের প্রিন্ট কপি আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টার মধ্যে অবশ্যই রেজিস্টার দপ্তরে পৌঁছাতে হবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • আনসার–ভিডিপি ব্যাংকে ৬২ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন।
  • সরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন প্রায় দেড় লাখ টাকা।
  • খ) কর্মকর্তা ও কর্মচারী পদসমূহ (ক্রমিক ৩৫ থেকে ৬২)।
  • ক্রমিক নং ১ থেকে ৩৬ পদের জন্য: ১০০০/- (এক হাজার) টাকা।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী।
শেয়ার করুন