যুক্তরাজ্যের কেন্ট ক্যান্টারবেরি ক্রাউন কোর্ট ফ্রান্সে অবৈধভাবে মানব পাচারের দায়ে ২১ জন পাচারকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। সাজাপ্রাপ্তরা সবাই পূর্ব লন্ডন ও টাওয়ার হ্যামলেটসভিত্তিক একটি মানব পাচারকারী চক্রের সদস্য। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-এর দীর্ঘ তদন্ত ও নথিপত্র যাচাই-বাছাইয়ের পর আদালত এই রায় ঘোষণা করেন। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ )-এর দীর্ঘ তদন্তের পর ওই ২১ জনের উপর ফ্রান্সে অবৈধভাবে মানব পাচারের অভিযোগে গঠন করে আদালতে পেশ করে।
আদালতের রায়ে ২৬ বছর বয়সী ব্রিটিশ বাংলাদেশি সুহেল আহমেদকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া ট্যাক্সিচালক মো. আলী হোসেন ও সৈয়দ আহমেদকে দেওয়া হয়েছে ৬ বছর করে কারাদণ্ড। বাকি অপরাধীদের সাজা ঘোষণার প্রক্রিয়া চলমান রয়েছে। এনসিএর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত ৪৪ বছর বয়সী সুহেল আহমেদ এবং তার সহযোগীদের নেতৃত্বে পরিচালিত এই চক্রটি মাথাপিছু ১,৪০০ পাউন্ডের বিনিময়ে যুক্তরাজ্যে অবস্থানরত ব্যক্তিদের ভিসা জালিয়াতি করে ফ্রান্সে পাঠিয়ে আসছিল।
পাচারকারীরা লন্ডন থেকে মিনিক্যাব ও ট্যাক্সিতে করে লোকজনকে কেন্টে নিয়ে আসত। পরবর্তীতে রোমানিয়ান দালালদের মাধ্যমে লরিচালকদের ঘুষ দিয়ে তাদের ফ্রান্সে পাচার করা হতো। এনসিএ কর্মকর্তা জন টার্নার জানিয়েছেন, সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণে এই আন্তর্জাতিক চক্রটিকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়েছে।





