৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ লাইন্স একাডেমিতে সহকারী শিক্ষক নিয়োগ, সুযোগ দশম গ্রেডে

প্রকাশ:

নীলফামারীর পুলিশ লাইন্স একাডেমি সহকারী শিক্ষক (গণিত) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • প্রতিষ্ঠানের নাম: পুলিশ লাইন্স একাডেমি, নীলফামারী।
  • পদের নাম: সহকারী শিক্ষক (গণিত)- বাংলা মাধ্যম।
  • পদসংখ্যা: ০২টি।
  • শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি।
  • বয়সসীমা: ২২ থেকে ৪০ বছর।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কর্মস্থল: নীলফামারী সদর।

সুবিধাদি ও আবেদনের নিয়মাবলি

নিয়োগপ্রাপ্তদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বিধি অনুযায়ী দশম গ্রেডে বেতন প্রদান করা হবে।

এ ছাড়া মূল বেতনের পাশাপাশি ১৫% বাড়ি ভাড়া, ৫% বার্ষিক ইনক্রিমেন্ট, ১০% প্রভিডেন্ট ফান্ড এবং প্রতিষ্ঠান কর্তৃক ৫% আউটফিট ভাতা প্রদান করা হবে। ১ থেকে ২ বছর শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর চাকরি স্থায়ীকরণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের খামের উপরে অবশ্যই পদের নাম ও বিষয়ের উল্লেখ করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ০১ নভেম্বর ২০২৬ পর্যন্ত। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি থেকে জেনে নেওয়া যাবে।

চাকরির গুরুত্বপূর্ণ তথ্য

  • অভিজ্ঞতা: প্রয়োজন নেই।
  • কর্মক্ষেত্র: শিক্ষা প্রতিষ্ঠানে।
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
শেয়ার করুন