৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে দুই পুলিশ সদস্যকে আটক করেছে বিএসএফ

প্রকাশ:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকসংক্রান্ত অভিযানে গিয়ে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয়েছেন। দুই পুলিশ সদস্যকে দ্রুত দেশে ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট থানা সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি টহল দল সিএনজিচালিত অটোরিকশায় করে নৈশকালীন দায়িত্বে নিয়োজিত ছিল। শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকা সংলগ্ন ২০৫৯ নম্বর সীমান্ত পিলারের কাছে তারা এক মাদক কারবারির উপস্থিতি টের পান। এ সময় ওই মাদক কারবারি পালানোর চেষ্টা করলে কনস্টেবল রোহিত দেওয়ান তাকে ধাওয়া করেন। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ১৫ই অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণপাড়া থানার একটি ডিউটি পার্টি সিএনজিচালিত অটোরিকশাযোগে রাতের দায়িত্ব পালনকালে শশীদল ইউনিয়নের আশা বাড়ি এলাকার ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকায় মাদ।

অভিযানের একপর্যায়ে সীমান্ত এলাকায় উপস্থিত কয়েকজন ভারতীয় নাগরিক কনস্টেবল রোহিতকে আটকে ফেলেন। বিষয়টি দেখতে পেয়ে টহল দলের দায়িত্বে থাকা এএসআই ইমরান হোসেন তাকে ছাড়িয়ে আনতে এগিয়ে যান। এ সময় স্থানীয়দের পাশাপাশি উপস্থিত বিএসএফ সদস্যরা তাদের দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে নেন।

ঘটনার বিবরণ দিয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, এক মাদক কারবারিকে ধরতে গিয়ে অসাবধানতাবশত এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। বিএসএফ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে এবং আটক দুই সদস্যকে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

শেয়ার করুন