৩০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিআইসিতে ২৭৪ জনের নিয়োগ

প্রকাশ:

শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনে (বিসিআইসি) বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা ও দপ্তরে নবম ও দশম গ্রেডে সর্বমোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকরা নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে পারবেন। আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সুযোগ থাকবে। ১৪ অক্টোবর সকাল ১০টা থেকে ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। ৯ম ও ১০ম গ্রেডে যাঁরা চাকরি করতে চান, তাঁদের জন্য বড় একটি সুযোগ সামনে এসেছে। বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে আবেদন শুরু, জেনে নিন সব তথ্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ, পদ ২২৮। চাকরি পাওয়ার হারে ইউরোপের শীর্ষ ১০ দেশ কোনগুলো।

নিয়োগপ্রাপ্তদের বেতন কাঠামো হবে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী। নবম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ৪৪,০০০-১০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের পদগুলোর বেতন স্কেল ৩২,০০০-৭৭,৩০০ টাকা। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। তবে পদভেদে সিজিপিএ বা জিপিএ-এর শর্ত রয়েছে। বেতন স্কেল: — ১। বেতন স্কেল: ২০১৫ অনুযায়ী ৯ম ও ১০ম গ্রেডের নির্ধারিত বেতন ও ভাতা প্রদান করা হবে।

নবম গ্রেডের পদের ক্ষেত্রে প্রশাসনিক, নিরাপত্তা, হিসাব ও অর্থ কর্মকর্তা, প্রোগ্রামার এবং ক্রয় ও বিক্রয় সহকারী ব্যবস্থাপক পদে আবেদনের জন্য শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) বা জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে) এর কম থাকা যাবে না। এছাড়া সহকারী রসায়নবিদ ও প্রকৌশলীদের ক্ষেত্রে সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে) থাকা বাধ্যতামূলক। দশম গ্রেডের সব পদের ক্ষেত্রে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে) এর নিচে গ্রহণযোগ্য নয়। নিরাপত্তা কর্মকর্তা পদে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

একজন প্রার্থী নবম গ্রেডের একটি এবং দশম গ্রেডের একটিসহ মোট সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে অন্তত তিন বছর দায়িত্ব পালন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা বিসিআইসির অফিসিয়াল ওয়েবসাইট www.bcic.gov.bd অথবা টেলিটকের পোর্টাল http://bcic.teletalk.com.bd থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন। ফরম সাবমিট করার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ৫৬ টাকা ফি নির্ধারিত করা হয়েছে।

নবম গ্রেডের পদগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি, হিসাব ও অর্থ কর্মকর্তা ২৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি। এছাড়া দশম গ্রেডের মধ্যে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী হিসাব ও অর্থ কর্মকর্তা ৩১টি এবং সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি পদসহ বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক পদ রয়েছে।

শেয়ার করুন