২৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রকাশ:

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, গতকাল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৩-এর ওপর একটি ক্ষেপণাস্ত্র এসে পড়ে। এ সময় সেখানে অপেক্ষমাণ দুই বাংলাদেশি নিহত হন।

নিহতদের পরিচয়

  • শাহেদ আহম্মেদ: তার বাড়ি বগুড়ার শাহজাহানপুর থানার মাদলা গ্রামে। পিতার নাম মো. রফিকুল ইসলাম এবং মাতার নাম মোছা. শাহেরা বেগম। তার পাসপোর্ট নম্বর EN-0220024 এবং ইকামা নম্বর ২৫৫৬৪৭২২৩৭।
  • নাসরুল্লাহ বদরপুরি: তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার বদরপুর গ্রামে। পিতার নাম মাওলানা মোহাম্মদ উল্লাহ এবং মাতার নাম জাহানারা বেগম। তার পাসপোর্ট নম্বর A-22758194 এবং বর্ডার নম্বর ৪১৯৪০৭২২৭০।
শেয়ার করুন