২৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতার হাসপাতালে মারা গেছেন ছাত্রলীগের সাবেক সম্পাদক মাহফুজুল হায়দার

প্রকাশ:

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী (রোটন) শনিবার সকালে কলকাতার একটি হাসপাতালে মারা গেছেন। ৪৮ বছর বয়সী মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি ভারতে চলে যান। সেখানে প্রথমে চেন্নাইয়ে এবং পরবর্তীতে কলকাতার রুবি জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিল। মৃত্যুর বিষয়টি নিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, মাহফুজুল হায়দার দীর্ঘদিন ধরে পাকস্থলীর ক্যানসারে ভুগছিলেন৷ তার বয়স হয়েছিল ৪৮ বছর। ’২৪ এর গণঅভ্যুত্থানের পর মাহফুজুল হায়দার চৌধুরী ভারতে চলে যান। ক্যানসার শনাক্ত হলে চেন্নাইয়ের তার চিকিৎসা শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত কলকাতার হাসপাতালেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

শেয়ার করুন