২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রিকশাচালক সেজেছে আ.লীগের সন্ত্রাসীরা: চিফ হুইপ নূরুল ইসলাম

প্রকাশ:

রাজধানীর রাস্তায় অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির অষ্টম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দাবি করেন যে, পতিত আওয়ামী লীগ সরকারের আমলে যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, তারাই এখন রিকশাচালক হিসেবে রাজধানীতে সক্রিয় হয়েছে।

নির্বাচনে ছয়টি আসন পাওয়া একটি রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের তীব্র সমালোচনা করে চিফ হুইপ বলেন, তারা অত্যন্ত অশ্লীল ভাষায় কথা বলছেন। গত ৫ আগস্টের পর থেকে এই অশ্লীলতা শোনা যাচ্ছে, যা থেকে বেরিয়ে আসা জরুরি বলে তিনি মন্তব্য করেন। সরকার গঠনের মাত্র পাঁচ-ছয় মাসের মাথায় বিরোধীদের লংমার্চ কর্মসূচির দিকে ইঙ্গিত করে নূরুল ইসলাম মনি বলেন, প্রতিবার জাতীয় সংকটে বিএনপি দেশকে টেনে ওপরে তোলার কাজ করেছে। বর্তমান সরকার সারা দেশে সুশাসন নিশ্চিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও তিনি দাবি করেন। তিনি বলেন, ‘‘যারা ছয়টা সিট পেয়েছে তারা এমন এমন বক্তৃতা দেয়, অশ্লীল। আমরা ৫ তারিখের পর অশ্লীল কথা শুনছি।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবিলায় বর্তমান সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে চিফ হুইপ এর জন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকারকে দায়ী করেন। এছাড়া জনস্বাস্থ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গত দুই বছর হামের টিকা দেওয়া হয়নি। সরকারের ভাষ্যমতে, টিকা না দেওয়ার সেই খেসারত বর্তমান প্রশাসনকে দিতে হচ্ছে।

শেয়ার করুন