২৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চোট থেকে ফিরেই নেইমারের জোড়া গোলে সান্তোসের ড্র

প্রকাশ:

দীর্ঘ পাঁচ সপ্তাহের বিরতি কাটিয়ে মাঠে ফিরেই নিজের জাত চেনালেন নেইমার জুনিয়র। গত ২রা সেপ্টেম্বর ডান পায়ের ঊরুর চোটে মাঠের বাইরে ছিটকে পড়া এই ব্রাজিলিয়ান মহাতারকা আজ সকালে ঘরের মাঠ ভিলা বেলমিরোতে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকা সান্তোসকে শেষ পর্যন্ত ২-২ গোলের ড্র এনে দেন তিনি। এর আগে ম্যাচের ৪৩ মিনিটে দানিলো এবং যোগ করা সময়ে লুকাস পাকেতার গোলে এগিয়ে ছিল টেবিল টপার ফ্ল্যামেঙ্গো। প্রায় পাঁচ সপ্তাহ পর ঘরের মাঠ ভিলা বেলমিরোতে খেলতে নেমে ৬ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে জোড়া গোল করলেন এ ব্রাজিলিয়ান মহাতারকা।

সান্তোসের শুরুর একাদশে নেইমার না থাকলেও, বিরতির পর ফিলিপে কৌতিনহোর বদলি হিসেবে মাঠে নামেন তিনি। মাঠে নেমে তিনি বেশ সতর্ক ছিলেন, বিশেষ করে ডান পায়ের পুরনো চোট নিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। তবে ৮২তম মিনিটে ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডার জর্জিনহো বক্সে হ্যান্ডবল করলে ভিএআর যাচাইয়ের পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান এবং জর্জিনহোকে লাল কার্ড দেখান। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ২০১৯ সালে ভিএআর চালু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে দীর্ঘ, ৯ মিনিট ৫৬ সেকেন্ড স্থায়ী পর্যালোচনা। এই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার।

ম্যাচের ৮৮তম মিনিটে ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা আরও একটি পেনাল্টি আদায় করে নিলে আবারো পেনাল্টি স্পট থেকে নিখুঁত শটে সান্তোসকে ২-২ সমতায় ফেরান নেইমার। ম্যাচ শেষে নিজের সাবধানী খেলা নিয়ে তিনি বলেন, ‘চোট থেকে সদ্য ফেরায় ডান পায়ে দূরপাল্লার পাসের ঝুঁকি নিতে চাইনি। তবে দুই দলের লড়াইটি দুর্দান্ত ছিল, বর্তমানে ব্রাজিলের সেরা দুটি দলই খেলেছে।’ একজন খেলোয়াড় বেশি নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে ৮৮তম মিনিটে সান্তোসকে আরও একটি পেনাল্টি এনে দেন ফরোয়ার্ড গ্যাব্রিয়েল বারবোসা। ডান পায়ে দূরপাল্লার পাস বা ফ্রি-কিক নেয়ার ঝুঁকি না নিয়ে বাঁ পায়ে ফ্রি-কিক নেন।

এই ড্রয়ের ফলে সান্তোসের টানা সাত জয় এবং ফ্ল্যামেঙ্গোর টানা পাঁচ জয়ের ধারাবাহিকতা থেমে গেল। ব্রাজিলিয়ান সিরি আ-তে ২৯ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে ফ্ল্যামেঙ্গো টেবিলের শীর্ষে থাকলেও, সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে অবস্থান করছে নেইমারের সান্তোস। ম্যাচজুড়ে নেইমারকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখতে হয়েছে এবং পাকেতার সঙ্গেও কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে। ফলে সান্তোসও রক্ষা পেলো হারের হাত থেকে। এই নাটকীয় ড্রয়ে দুই দলেরই সাম্প্রতিক জয়রথ থামলো, যেখানে সান্তোস টানা ৭ জয়ের পর এবং ফ্ল্যামেঙ্গো টানা ৫ জয়ের পর পয়েন্ট ভাগাভাগি করলো।

শেয়ার করুন