লোহাগাড়ায় ফুটপাত দখল করে দৈনিক লাখ টাকা চাঁদাবাজি

প্রকাশ:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মোটরস্টেশন এলাকায় ফুটপাত ও মহাসড়ক দখল করে চলছে রমরমা চাঁদাবাজি। এলাকাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফুটপাত এবং মহাসড়কের পার্শ্ববর্তী অংশ দখল করে প্রতিদিন কয়েক শত অবৈধ ভাসমান দোকান বসানো হচ্ছে। অভিযোগ রয়েছে, এসব দোকান থেকে দোকানদারের আকারভেদে ২০০ টাকা থেকে শুরু করে ১০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে। এই অবৈধ বাণিজ্যের মাধ্যমে প্রতিদিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।

সরেজমিনে দেখা গেছে, ফুটপাত ও মহাসড়কের একাংশ দখল করে গড়ে ওঠা এসব ভাসমান দোকানের কারণে সাধারণ পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ছেন। রাস্তা বেদখল হয়ে যাওয়ায় এখানে নিয়মিত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং জনসাধারণের চলাচলে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজি অব্যাহত থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

শেয়ার করুন