২৩ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির আদলে প্রায় ৩০০ একর জায়গায় একটি আধুনিক পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ওই এলাকায় ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত দুটি গুরুত্বপূর্ণ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল।

জঙ্গল সলিমপুরের উন্নয়ন ও শৃঙ্খলা

মন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরের বেদখল হওয়া সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। এখানে সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দীর্ঘ সময় ধরে অবৈধভাবে বসবাসকারীদের যথাযথ পুনর্বাসনের মাধ্যমে এলাকাটিকে একটি পরিকল্পিত প্রশাসনিক ও নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে অঞ্চলটিতে শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায় বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় অপহরণ এবং মুক্তিপণ আদায়ের মতো অপরাধ দমনে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি নতুন সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ক্যাম্পের বাইরের নিরাপত্তা বেষ্টনী শক্তিশালী করতে কাঁটাতারের বেড়া পুনঃনির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ার নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ক্যাম্পের অভ্যন্তরে মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান জোরদার করা হচ্ছে।

আইনি ক্ষমতা ও প্রত্যাবাসন

  • এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ জন উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে এখন থেকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে, যা অপরাধ দমনে তদন্ত কার্যক্রমকে ত্বরান্বিত করবে।
  • জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিধান আগের মতোই বহাল রাখা হয়েছে।
  • রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পন্ন করা সম্ভব বলে সরকার বিশ্বাস করে।
শেয়ার করুন