২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মুচমুচে সাবুদানার পাকোড়া তৈরির সহজ রেসিপি

প্রকাশ:

উপকরণ

  • পছন্দমতো সবজিকুচি: দেড় কাপ
  • গ্রেট করা আলু: আধা কাপ
  • সাবুদানা: ১ কাপ
  • আদাকুচি বা বাটা: ১ চা-চামচ
  • কুচানো কাঁচা মরিচ: ৩-৪টি
  • ধনেপাতাকুচি: ৩ টেবিল চামচ
  • বেসন বা চালের গুঁড়া: ৩-৪ টেবিল চামচ
  • গোটা জিরা: আধা চা-চামচ
  • হলুদগুঁড়া: আধা চা-চামচ
  • মরিচের গুঁড়া: আধা চা-চামচ
  • চাট মসলা: ১ চা-চামচ
  • আধভাঙা করে ভাজা চিনাবাদাম: ২ টেবিল চামচ
  • জোয়ান: আধা চা-চামচ
  • লবণ: স্বাদমতো
  • সাদা তেল: পরিমাণমতো

প্রস্তুত প্রণালি

সাবুদানা ভালো করে ধুয়ে অল্প পানিতে তিন থেকে চার ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি শুষে দানাগুলো ঝরঝরে হয়ে গেলে এটি রান্নার উপযুক্ত হবে। অন্যদিকে, গ্রেট করা আলু ও অন্যান্য সবজি কাটার পর হাত দিয়ে চেপে অতিরিক্ত পানি ফেলে দিতে হবে, কারণ সবজিতে বাড়তি পানি থাকলে পাকোড়া মুচমুচে হবে না। এবার একটি বড় পাত্রে সাবুদানা, সবজি, আদা, কাঁচা মরিচ ও ধনেপাতাকুচি মিশিয়ে নিন। এরপর এতে বেসন বা চালের গুঁড়া, গোটা জিরা, হলুদ, মরিচ, চাট মসলা, বাদাম, জোয়ান ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে।

একটি কড়াইতে পর্যাপ্ত তেল গরম করে মাঝারি আঁচে মিশ্রণটি থেকে অল্প অল্প অংশ নিয়ে পাকোড়ার আকারে ছাড়ুন। খুব বেশি পাকোড়া একবারে দেবেন না। মাঝারি আঁচে উল্টেপাল্টে সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে কিচেন টিস্যুর ওপর তুলে নিন। সবশেষে ওপর থেকে বিট লবণ বা সামান্য চাট মসলা ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু ও মুচমুচে সাবুদানার পাকোড়া। অতীতে সাবুদানাকে কেবল রোগীর পথ্য মনে করা হলেও বর্তমানে এটি দিয়ে নানা মজাদার পদ তৈরি করা সম্ভব।

শেয়ার করুন