২১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনের নিয়োগ

প্রকাশ:

৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) ক্যাডারে নিয়োগের তালিকায় থাকা কিন্তু বাদ পড়া আরও ৪০ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

এর আগে গত ২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিয়োগ প্রক্রিয়া চলমান থাকার বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বৈষম্যের শিকার হতে দেওয়া হবে না। তবে সরকারি চাকুরিতে যোগদানের আগে পুলিশ যাচাই একটি নিয়মিত প্রক্রিয়া।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার সাপেক্ষে অবশিষ্ট প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপনও পর্যায়ক্রমে জারি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় নতুন এই ৪০ জনের নিয়োগ নিশ্চিত করা হলো।

শেয়ার করুন