দেশের মানুষ ভালো নেই বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, কেবল অন্ন-বস্ত্রের সংকট নয়, বরং দেশের মানুষ তাদের ইজ্জত ও নিরাপত্তার দিক থেকেও চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
৩ অক্টোবর শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত মাজলিসুল মুফাসসিরীনের এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি সংসদে পাস হওয়া কোরআন-সুন্নাহবিরোধী আইনটি সংশোধনের দাবি জানিয়ে সবাইকে এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।





